জীবনে কিছু কথা থাকে লুকিয়ে রাখার জন্য
কিছু কথা থাকে চিরকাল বয়ে বেড়ানোর জন্য
কিছু কথা থাকে শুধু দুজনের চোখাচোখি হবার জন্য
তেমনি কিছু কথা থাকে নীরবে কান্নার জন্য।
কিছু কথা থাকে শুধু রাতের জন্য
কিছু কথা থাকে নিজের মনে নিজেই বলার জন্য
কিছু কথা থাকে চার দেয়ালের মধ্যে মাথা খুঁড়েও খুঁজে না পাওয়ার জন্য
কিছু কথা থাকে প্রতিশোধ নেবার জন্য।
মনের কথা মনেই থাকে
জীবন চলে নিজের পথে।
চলতে চলতে পথ হারিয়ে
কথার পাকে পাকে ঘুরতে থাকে।
কিছু কথা থাকে আনন্দ করার জন্য
কিছু কথা থাকে ভালোবাসার জন্য
কিছু কথা থাকে গভীর থেকে গভীরতর অভিমানের জন্য
আর কিছু কথা থাকে ভুল বোঝার জন্য


Trying to get into Rajaluck game? The login page at rajaluckgamelogin is straightforward and worked first time. No messing about. Good luck with your game! Start playing here: rajaluckgamelogin
Yo, check out ev999. Info! I’ve been playing there for a bit and it’s pretty solid. Good selection of slots and live games. Bonus is pretty juicy too. Give it a whirl! ev999