» বহতা কষ্টনদী

২০২২সাল…
এনেছিল কষ্টের বেনোজল
ভাসায়ে নিয়েছে মোর মা’কে
তারপর দিন-মাস করে করে,
সময় ফুরালো পলে পলে।
বেনামা শূণ্যতা বয়ে বয়ে…
যা আজও অবিকল আছে ।

অনুভূতিরা রয়ে যাক্ এমনই
বেগার্ত জীবনে বুমেরাং হয়ে হয়ে—
আসুক তুমিহীনতার কষ্টেরা ফিরে
উপলব্ধির বুনট জমিন ঘিরে,
যেনো লালন করি এভাবে।
তোমাকে ভুলতে পারি না মা,
এই বুকের গহীনে তুমি সদা
আছো হয়ে এক ‘কষ্টনদী বহতা’।

২ Comments

  1. Alright, peeps, linkb88 seems like another shortcut to get into B88. Good to have in your back pocket if the main site’s having issues. No reason not to use it! linkb88

  2. Ano kaya meron sa jlph5? New platform ba ‘to? Anyone have any experience? Share your thoughts! Baka swertehin tayo!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *